Main Menu

ত্রিশালে ভ্যান চাপায় দাদা-নাতির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীরশিমলা এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় দাদা-নাতনির মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ত্রিশাল উপজেলার সাকুয়া ইউনিয়নের সাকুয়া গ্রামের আব্দুল সোবহান (৬৫) ও তার নাতি সুমি (১১)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামের আব্দুল সোবহান তার নাতনি সুমিকে নিয়ে কাজির শিমলা এলাকায় বিয়াই (সুমির নানার বাড়ি) বাড়িতে বাড়িতে যাচ্ছিলেন।

সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজির শিমলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে যান চলাচল এখন স্বাভাবিক আছে বলে জানান ওসি।

স্থানীয় বাসিন্দারা জানান, দুজনকে চাপা দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে গেছে চালক।

Share





Related News

Comments are Closed