ছাতকে দুর্বৃত্তের হামলায় আইনজীবী ও স্থপতি আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতকে সিলেট জেলা বারের সদস্য ও এক স্থপতির উপর হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন অ্যাডভোকেট টি এম মুহি উদ্দিন মাহি ও তার চাচা স্থপতি টি এম আহমেদ আনহার। তারা উভয়েই ছাতকের পালপুর গ্রামের বাসিন্দা।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ছাতক উপজেলার পালপুর বাজারে হামলার এই ঘটনা ঘটে।
আহত আইনজীবীর সহকর্মী এডভোকেট মোহাম্মদ রব নিয়াজ রানা জানান, অ্যাডভোকেট টি এম মুহি উদ্দিন মাহি ও তার চাচা স্থপতি টি এম আহমেদ আনহার উপজেলার গোবিন্দগঞ্জ থেকে নিজ বাড়ি পালপুর গ্রামে ফেরার পথে পালপুর বাজারে পৌঁছালে তাদের ওপর হামলা চালানো হয়।
পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা বলে অভিযোগ তার।
গুরুতর আহত অবস্থায় টি এম মুহি উদ্দিন মাহিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রব নিয়াজ রানা।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed