সিলেটে ঈদের জামাত কখন কোথায়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এই জামাতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন। নামাজের ইমামতি করবেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ। এছাড়া একই সময়ে শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তাছাড়া, বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে প্রথম ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়, সাড়ে আটটায় দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত নয়টায়, সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে আটটায়, কাজিরবাজার জামেয়া মাদানিয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর ডাক বাংলো রোডের ‘নবাবী জামে মসজিদ ওয়াকফ্ এস্টেট’-এ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। পশ্চিম পীরমহল্লাস্থ গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। দক্ষিন সুরমার সিলাম শাহী ঈদগাহে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খোজারখলা মারকাজ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে মসজিদ কমিটি ও সংশ্লিষ্টরা এমন তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ঈদের প্রধান জামাত উপলক্ষে শাহী ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট সিটি করপোরেশনের তত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শনিবার ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed