কক্সবাজারে ইয়াবাসহ ‘সাংবাদিক’ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে ইয়াবাসহ গাজী টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নজির আহমদ সীমান্তকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক নজির আহমদ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আশরাফ আলীর ছেলে। তার কাছ থেকে গাজী টিভির একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, সাংবাদিক সীমান্ত সকালে ঢাকা যাওয়ার জন্য কক্সবাজার বিমানবন্দরে আসেন। তাকে সন্দেহ হলে বিমানবন্দর কর্তৃপক্ষ তার শরীর তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন।
তিনি জানান, পরে পুলিশ এসে ইয়াবাগুলো উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গাজী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি মো. সেলিমও ৪০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেফতার হয়ে জেলে আছেন।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed