পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হামিদুল ইসলামের (৩৬) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) ধর্ষিতা চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি দায়ের করেছেন। আদালত মামলা গ্রহণ করে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার আদেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলেছেন, ২০১৫ সালের ১৭ অক্টোবর একটি মোবাইল চুরির বিষয়ে থানায় জিডি করতে গিয়ে এএসআই হামিদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর হামিদের সঙ্গে বন্ধুত্ব হয়। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন আবাসিক হোটেলে রাত অতিবাহিত করেন।
আরজিতে আরো উল্লেখ করেছেন, সিএমপির বিশেষ শাখায় (সিটি এসবি) হামিদুল ইসলামের অফিসে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে তরুণী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আসামি নিজেই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। তরুণীকে পুলিশ পরিচয় দিয়ে মামলা না করতে চাপ দিয়ে আসছে।
মামলার বাদির আইনজীবি মো. আব্দুল হামিদ জানান, ২০১৫ থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্ত হামিদুল ইসলাম সিএমপির গোয়েন্দা ইউনিট ও বিশেষ শাখায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রংপুর রেঞ্জে কর্মরত আছেন।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed