Main Menu

ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় পাল্টা মামলা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে মামলা হওয়ার একদিনের মাথায় বিএনপির নেতাকর্মীদের অভিযুক্ত করে পাল্টা মামলা হয়েছে।

Manual5 Ad Code

মামলায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থকে ১৫ জনকে আসামি করা হয়েছে। তবে গাড়িতে থাকা বিএনপি মহাসচিবসহ অন্য নেতাদের আসামি করা হয়নি।

Manual5 Ad Code

মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ.স.ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন মহসিন নামে স্থানীয় এক অটোরিকশা চালক। দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় দায়ের করা মামলার আরজিতে তিনি আহত হয়েছেন বলে দাবি করেন।

Manual6 Ad Code

বাদীর আইনজীবী নিখিল কুমার নাথ সাংবাদিকদের জানান, মির্জা ফখরুলের গাড়িবহর রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়ার সময় মহসিন ও আব্দুল আজিজ নামে দু’জন চালকের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আহত হয়ে তারা প্রতিবাদ করলে বিএনপি নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে তাদের মারধর করেন ও পকেটের টাকা ছিনিয়ে নেন। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

মামলার আসামিরা হলেন, শওকত আলী নূর, ইউসুফ মিয়া চৌধুরী, মাহবুব ছাফা, রফিকুল ইসলাম, নিজামুল হক তপন, মাকসুদুল হক মাসুদ, নিজামউদ্দিন, আনসুর আলী, মো. করিম, জিয়াউর রহমান, মুরাদ, হাজী ইলিয়াস, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ফারুক, আজিজুল হক, আলমগীর, হাবিবুর রহমান, ওমর ফারুক, সাইফুল, সৈয়দ নূর, নুরুল আলম, গোলাম নবী, এমএ আজিজ, মোস্তাফিজুর রহমান, সাইফুর রহমান ও হাজী মো. হানিফ সওদাগর।

Manual8 Ad Code

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় গত বুধবার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২৫-৩০ জনকে আসামি করে একই আদালতে একটি মামলা করেন এনামুল হক নামে বিএনপিপন্থী এক আইনজীবী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code