১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভিশন ২০৩০ ঘোষনার পর থেকে বর্তমান সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। দেশ ও দেশের মানুষ রক্ষায় আবারও ঘুরে দাড়াবে বিএনপি।
বৃহস্পতিবার সিলেট মহানগরীর ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপির কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ সভাপতি ও সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম প্রমুখ।
Related News
ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবংRead More
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরRead More



Comments are Closed