Main Menu

আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের সপ্তম কেন্দ্রীয় পরীক্ষা সম্পন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের সপ্তম কেন্দ্রীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সারাদেশে ৩২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নে সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল পর্যন্ত মৌখিক দুটি বিষয়ে পরীক্ষা সম্পন্ন হয়।
আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বরুণা মাদরাসার সহকারী শিক্ষাসচিব মুহাদ্দিস মাওলানা কারি হিলাল আহমদ জানান, দেশব্যাপি ৩২টি মারকাজে ৭০০ সনদ পরীক্ষার্থী এবং ৯০০ খামিস পরীক্ষার্থীদের ২০১৭ সালের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেন।
শিক্ষা বোর্ডের প্রধান কেন্দ্র শ্রীমঙ্গলে জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম বরুনা মাদ্রাসার সনদ ও খামিস জামাতের পরীক্ষা কেন্দ্রে সহস্রাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed