সিলেটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-বিমানবন্দর সড়কের আবাদানী নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন সাবেক সিটি কাউন্সিলর মুজিবুর রহমান। বাকিদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সালুটিকরের দিকে যাওয়া একটি ট্রাকের সাথে সিলেট শহরমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed