Main Menu

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত হবে

বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

সভার সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, ‘লাইসেন্সবিহীন (রেজিস্ট্রেশনবিহীন) মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে সেটা পার্মানেন্টলি বাজেয়াপ্ত করা হবে। আর ফেরত দেওয়া হবে না।’

Share





Related News

Comments are Closed