মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় আজ বুধবার বেলা ১১টার দিকে মামলা হয়েছে।
চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ’র আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক।
মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তা পরবর্তীতে আদেশ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘আজ সকালে (বুধবার বেলা ১১টার দিকে) আমাদের আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক সাবেক জেলা পিপি এনামুল হক বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।’
উল্লেখ্য, পাহাড় ধসে রাঙামাটির বিধ্বস্ত জনপদ ও মাটিচাপায় হতাহতদের দেখতে গত রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় টিম রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় ইসাখালী এলাকায় হামলার শিকার হন। গাড়িবহরের পথ আটকে রড ও পাথর দিয়ে হামলা চালানো হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মীর ফাওয়াজ হোসেন শুভ, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বকরসহ ১৫ জন আহত হন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed