Main Menu

বিশ্বনাথে ৩৯ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ থানা পুলিশ ৩৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ মাদক ব্যবসায়ী শহিদ মিয়া (৩২) আটক করেছে। সে উপজেলার নওধার মাঝপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে। সোমবার রাতে শহিদ মিয়ার নিজ বসত ঘর থেকে মদসহ পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ভারতীয় অফিসার্স চয়েজ ৩৯ বোতল মদসহ মাদক ব্যবসায়ী শহিদ মিয়াকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মদসহ আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। মঙ্গলবার আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed