Main Menu

লন্ডনে হামলায় বিশ্বনাথের মোকাররম আলী নিহত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: লন্ডনের ফিন্সবারী পার্ক মসজিদে গত রবিবার রাতে গাড়ি হামলায় নিহত ব্যক্তির নাম পরিচয় জানা গেছে। তিনি একজন ব্রিটিশ বাংলাদেশী। তার নাম মকররম আলী। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সরুয়ালা গ্রামে । তিনি ৬ সন্তানের জনক। তার বয়স প্রায় ৬৫ বছর।
মকরম আলী বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান ছয়ফুল হকের চাচাতো ভাই বলে তিনি জানিয়েছেন।
নিহত মকরম আলী ফিন্সবারী পার্ক এলাকার বাসিন্দা। অন্যান্য দিনের মতো ইফতার সেরে তারাবীর নামাজ আদায় করতে তিনি মসজিদে যান। মসজিদে নামাজ শেষে বেরিয়ে তিনি যখন হেঁটে ঘরে ফিরছিলেন তখন গাড়ি দিয়ে মুসল্লীদের উপর হামলা চালানো হয়। পরে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে সোমবার সকালে তিনি মারা যান।
গত রবিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে উত্তর লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবারি পার্ক মসজিদের কাছে এই হামলা হয়। এতে একজন নিহত এবং ১০ জন আহত হয়। নিহত ওই ব্যক্তি অন্যদের সঙ্গে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।
ফিন্সবারী পার্ক মসজিদ এলাকায় ঐ ঘটনার পর মুসল্লিরা হামলাকারীর উপর চড়াও হতে চাইলেও তাদের নিবৃত করেন মসজিদের ঈমাম। পরে ঘটনাস্থলে নামাজে দাড়ান মুসল্লিরা। আর সোমবার সকালে ভিকটিমদের স্মরনে বহু মানুষ পুষ্পার্ঘ অর্পন করেন।

 

Share





Related News

Comments are Closed