সিলেটে অস্ত্র আইনে দুই জনের ১০ বছরের কারাদণ্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে অস্ত্র আইনে দুই জনের ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগরীর জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার মোহনা-এ ৫৬/১১ নং বাসার আব্দুল হোসেনের ছেলে এমদাদুল হক খোকন (২৮) ও আকবর আলীর ছেলে রানা আহমদ শিপলু (২৫)। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২১ নভেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল দখলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পাঠানটুলার মজুমদার কটেজে গোপন বৈঠকে মিলিত হন আসামীরা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় শিপলুর দেয়া তথ্যের ভিত্তিতে তার বিছানার নিচ থেকে চার রাউন্ড গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওইদিন তাদের বিরুদ্ধে জালালাবাদ থানার এএএসআই প্রদীপ সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। (নং-১৮/ ২১-১১-২০১৪)। একই বছরের ৩০ ডিসেম্বর মামলার চার্জ গঠন করা হয়।
২০১৫ সালের ২২ মার্চ বিচার কার্য শুরু হয়। ১৩ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল মঙ্গলবার আদালতের বিচারক আসামিদের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ও ১৯(এফ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
আদালতে আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. শহীদুল্লাহ ও রাষ্ট্রপক্ষে পিপি মফুর আলী।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed