ঝিনাইদহে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সোহেল ও হারুন নামে দুই বাংলাদেশি নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে খোশালপুর সীমান্তে এ ঘটনা ঘটৈ।
ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যায়।
নিহতরা হলো- খোসালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭) ও মহেশপুরের শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে হারুন অর রশিদ (১৫)। এদের মধ্যে সোহেল রানা মহেশপুরের বাকশপোতা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় নেপা ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক মৃধা। তিনি জানান, বিএসএফ সদস্যরা নিহতদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) খোসালপুর ক্যাম্প কমান্ডার আবু তাহের জানান, বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশের বিপরীতে ভারতের কুমারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আমি সিভিল সোর্স মারফত দুই বাংলাদেশি কিশোর নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি। নিহতদের মধ্যে সোহেল সপ্তম শ্রেণির ছাত্র।
তিনি আরো জানান, গরু পাচারকারীদের খপ্পরে পড়ে নিহত দুই কিশোর ভারতের অভ্যন্তরে ঢুকেছিল। দুই কিশোরকে টাকার লোভ দেখিয়ে গরু বেপারীরা প্রলুদ্ধ করতে পারে বলে ধারণা।
নিজস্ব সোর্সের বরাত দিয়ে খোসালপুর ক্যাম্প কমান্ডার আবু তাহের জানান, লাশ দুইটি কলাবাগানের মধ্যে পড়ে আছে।
সর্বশেষ পরিস্থিতি নিয়ে খোসালপুর বিজিবি বিওপি ক্যাম্প কমান্ডার আবু তাহের আরো জানান, দুপুর দুইটার দিকে প্রতিবাদ পত্রসহ চিঠি দিতে গিয়েছিল একটি টিম। কিন্তু বিএসএফ চিঠি রিসিভ করেনি।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed