Main Menu

হবিগঞ্জে শহর রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে শহরবাসী

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি বিপদসিমার ২৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল পর্যন্ত পানি বাড়ার ফলে শহর প্রতিরক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। শহরের কামড়াপুর ব্রীজ, মাছুলিয়া ও তেতৈয়া ব্রীজ পয়েন্ট ঝুকিপুর্ণ অবস্থায় রয়েছে।
ফলে শহরে খোয়াই নদীর বাঁধ ভাংঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে হবিগঞ্জ শহরবাসী। কেউ কেউ আবার ভাঙ্গন আতঙ্কে বাসা বাড়ি থেকে মালামালও সরিয়ে নিচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধগুলোতে প্রশাসনের সহযোগীতায় স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে খোয়াই নদীর পাড়ের বসবাসকারী ও শহরবাসীকে সর্তক থাকার আহ্বান জানানো হয়।
অভ্যন্তরীন পানি বৃদ্ধির প্রবাহ কম হলেও সোমবার সকালে ভারতের খোয়াই মহকুমায় অবস্থিত খোয়াই ব্যারেজের বাঁধ খুলে দেয়ায় দ্রুত গতিতে পানি চলে আসছে বাংলাদেশে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ তাওহিদুল ইসলাম জানান, হবিগঞ্জ ও ভারত এলাকায় প্রচুর বৃষ্টির কারণে ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহারি ঢলে খোয়াই নদীর পানি দ্রুত গতিতে বেড়েই চলছে। রাতে শহরের মাছুলিয়া পশ্চিম দিকে হাওরে ভাঙ্গনের চেষ্টা করা হলে এলাকার লোকজন দেশীয় অস্ত্রহাতে রাত জেগে বাধ পাহাড়া দেয়। এ অবস্থায় এলাকার লোকজন আতঙ্কে রয়েছে।

 

Share





Related News

Comments are Closed