বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বেতগাড়ি ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকা থেকে নওগাঁয় যাচ্ছিল। পথে বেতগাড়ি ফটকি ব্রিজ এলাকায় বিপরীতমুখী চালবোঝাই ট্রাকের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এসময় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।
Related News
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থীRead More
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual6 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More



Comments are Closed