চার ঘন্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে ভারী বর্ষনে পাহাড় ধসে বন্ধ হওয়ার চার ঘন্টা পর আবারও সিলেটের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে। রেল লাইন থেকে মাটি সরানোর পর সিলেটের সঙ্গে সরাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে সোমবার সকাল সোয়া ৮টা থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রাহমান। তিনি বলেন, রেল কর্মীরা লাইন থেকে মাটি সারানোর পর বেলা সোয়া ১২টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় সিলেট থেকে ঢাকামুখী ‘কালনী এক্সপ্রেস’ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল।
রেলওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মুজিবুর রহমান জানান, সকাল ৯টা থেকে রেলওয়ের শ্রমিকদের সহায়তায় রেল লাইনের ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়। মাটি সরানোর পর কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে আটকা পড়া সিলেট থেকে ঢাকামুখী ‘কালনি এক্সপ্রেস’ গন্তব্যে ছেড়ে গেছে। তবে এখনও মাটি পুরোপুরি সরানো সম্ভব হয়নি। ট্রেন চলে যাওয়ার পর তারা আবার মাটি সরানোর কাজ করবেন বলে এ প্রকৌশলী জানান। এর আগে সোমবার সকাল সোয়া ৮টা থেকে সারাদেশের দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Related News
মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রী’র
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির বাউন্ডারী দেয়াল না করায় হামলা, মারধোর ও লুটপাটেরRead More
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More



Comments are Closed