Main Menu

বনানী ধর্ষণ মামলার চার্জগঠন শুনানি ৯ জুলাই

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : বনানীর দ্য রেইন ট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আদালত। পরে আগামী ৯ জুলাই অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন।

সোমবার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শফিউল আজম এ দিন ধার্য করেন। একই সঙ্গে আসামিদের জামিন আবেদন নাকচ করে দেন আদালত।

Manual4 Ad Code

ওই আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুঁলি মো. আলী আকবর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এসময় আসামিদের আদালতে হাজির করা হয়।’

Manual1 Ad Code

গত ৮ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ পাঁচ আমামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ঢাকা মহানগর হাকিম দেলওয়ার হোসেন পুলিশের এ চার্জশিট গ্রহণ করেন।

Manual3 Ad Code

মামলার পাঁচ আসামি হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।

Manual8 Ad Code

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯-ক/৩০ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে ৪৭ জনকে সাক্ষী করা হয়েছে। যাদের মধ্যে পুলিশ, দ্য রেইন ট্রি হোটেলের কর্মচারী, ডাক্তার, পারিপার্শ্বিক ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি রয়েছেন।

জানা গেছে, মামলাটি আগামী ১৯ জুন (ফিক্সড ডেট) আদালতে উপস্থাপন করা হবে। ওইদিন আদালত মামলার বিচারের জন্য নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ঘটনার প্রায় ৪০ দিন পর গত ৬ মে তারা বনানী থানায় মামলা করেন। মামলায় সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও বডিগার্ড রহমত আলী ওরফে আজাদকে আসামি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব আসামিকে গ্রেফতার করেছে। তারা জেলহাজতে রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code