ফরিদপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরে বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এবং অপরজন সদর উপজেলায়। রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চরভদ্রাসনে রোববার বিকেলে বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে একই পরিবারের ৩ জন হলেন- আকোটের চর ইউনিয়নের কুকারাম সরকারের ডাঙ্গী গ্রামের শেখ আরজান (৪৫), তার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)ও তাদের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বিথী আক্তার(১৪)। এছাড়া চরভদ্রাসন ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের শেখ জমির মোল্যার ছেলে বিল্লাল মোল্যাও (৪০) বজ্রপাতে নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় নিহতরা বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই নিজেদের বাদাম ক্ষেত থেকে বাদাম তুলছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা আরজান ও মেয়ে বিথীর মৃত্যু হয়। অপর দুই জন আনোয়ারা বেগম ও বিল্লালকে আশঙ্কাজনক অবস্থায় চরভদ্রাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর গ্রামে একই সময়ে বজ্রপাতে নারগিস আক্তার (২৬) নামে এক গৃহবধূ মারা গেছেন। নার্গিস ইউনিয়নের কবিরপুর এলাকার হাজী জয়নাল আবেদীনের ডাঙ্গী গ্রামের রেজাউল বেগের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থ চ্যানেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, নার্গিস ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
Related News
নরসিংদীর দূর্গম চরাঞ্চলে টেটাযুদ্ধ, আহত কমপক্ষে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিটিরচর এলাকায় দুইRead More
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More



Comments are Closed