Main Menu

গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতের মেঘালয়ে প্রবল বর্ষণ, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন, সারী, গোয়াইনসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার ভোররাত ৩টায় নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধিসহ উজানসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বানের পানির তোড়ে পিয়াইন নদীর উজান দিকে জাফলং কান্দু বস্তিতে একটি বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে।
জাফলং পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সকালে জাফলংসহ গোয়াইনঘাটে ২০৬ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এস আই বদিউজ্জামান জানান, আকস্মিক পাহড়িঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চলের রোপা ইরি ফসলের মাঠ তলিয়ে যাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় সবকটি পাথর কোয়ারীর সব ধরণের পাথর, বালি উত্তোলন বন্ধ রয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন জানান, ভারতে মেঘালয়ে ভারী বর্ষণের ফলে পিয়াইন, সারী, গোয়াইন নদীসহ সবকটি নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। পাহাড়িঢলে জানমাল, ক্ষয়ক্ষতির আশংকায় সবকটি ইউনিয়নসহ বন্যা উপদ্রুত এলাকার সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed