Main Menu

জাফলংয়ে বজ্রপাতে কৃষক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের প্রাণহানি ঘটেছে। নিহতের নাম সুনাম উদ্দিন (৩৫)। তিনি স্থানীয় দক্ষিণ প্রতাপুর গ্রামের গৌছ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জাফলং চা বাগানের ২৬নং সেকশনের কাছে ক্ষেতে চাষাবাদকালে শনিবার দুপুর ১টার দিকে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক সুনাম উদ্দিন।
গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এস আই বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed