Main Menu

মোটরসাইকেলের ধাক্কায় স্কলার্সহোমের শিক্ষার্থী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মোটরসাইকেলের ধাক্কায় সিলেট নগরীতে স্কলার্সহোমের অস্টম শ্রেনীর ছাত্র মহসিন আহমদ (১৫) নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর শাহী ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহসিন জকিগঞ্জের বাবুর বাজার সুন্দরারচকের আব্দুশ শহীদের ছেলে। বর্তমানে সে শাহী ইদগাহ এলাকায় মামার বাসায় বসবাস করত।
জানা যায়, শুক্রবার নগরীর মিরাবাজারে খালার বাসায় ইফতার খেয়ে বাসায় ফেরার পথে নগরীর শাহী ঈদগাহ এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুঠিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানার ওসি মো. গৌছুল হোসেন বলেন, এ ব্যাপারে কোন মামলা করা হয়নি।

 

Share





Related News

Comments are Closed