Main Menu

গাজীপুরে ৬৭ তরুণ-তরুণীকে কারাদণ্ড

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে আবাসিক হেটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬৭ জন তরুণ-তরুণীকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার এলাকার রাজমনি ইন্টারন্যাশনাল ও দক্ষিণ বাংলা আসাসিক হোটেলে অভিযান পরিচালিত হয়।

Manual3 Ad Code

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুদরতে খোদা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে প্রথমে জয়দেবপুর সড়কের হোটেল রাজমনি ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ১৯ তরুণী ও ২০ তরুণকে আটক এবং তাদের প্রত্যেককে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়।

Manual4 Ad Code

পরে একই এলাকার বর্ষা সিনেমা হল সংলগ্ন দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে একই অপরাধে ২১ তরুণী ও ৭ তরুণকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেয় আদালত। অভিযান টের পেয়ে বেশ কয়েকজন তরুণ ও কর্মচারী ওই হোটেল থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যান।

তিনি জানান, হোটেল দুটির বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code