সিলেটে নারী ও শিশুদের অজ্ঞান করে বাসায় ডাকাতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আখালিয়া এলাকার একটি বাসায় পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে ডাকাতি সংঘটিত হয়েছে।
বুধবার দিবাগত রাতে আখালিয়া নতুন বাজার সবুজ বাগিচার সি ব্লকের ১৩ নং বাড়ির বাসিন্দা মনোজ কান্তি দত্তের বাসায় কে বা কারা চেতনা নাশক স্পে দিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা, স্বর্নালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এতে পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন। তারা হলেন সন্ধ্যা রাণী দত্ত, শোপ্রভা রাণী দত্ত, পনাত রাণী দত্ত ও পলি রাণী দত্ত।
মনোজ কান্তি দত্ত এর ছেলে মোন্না দত্ত জানান, বুধবার দিবাগত রাত ৩টায় বাসার পিছনের গ্রীল ভেঙে দেশী অন্ত্রসহ একদল ডাকাত ঘরে ঢুকে আমার মা, কাকি ও ছোট বোনকে স্পে ঔষধ দিয়ে অজ্ঞান করে বাসার মালামাল লুট করে পালিয়ে যায়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
তিনি জানান, ৫ থেকে ৬ ভরি স্বর্ণ, নগদ দশ হাজার টাকা, ২টি মোবাইল ফোনসহ বাসার অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed