Main Menu

জৈন্তাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ নুর উদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।
বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার তামাবিল রোড থেকে তাকে আটক করা হয়। এ সময় অভিযানে ৯৩০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। যার বাজার মূল্যে প্রায় ৩ লাখ ৭২ হাজার টাকা।
আটক নুর উদ্দিন জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মূছা মিয়ার ছেলে।
র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী আটকের বিষয় নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ঐই ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবা আমদানী করে মজুদ করে রাখত। মজুদকৃত মাদক দ্রব্য আইন শৃংঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে তার গঠিত চক্র দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল। আটকৃতসহ মাদক ব্যবসায়ীকে অনেক দিন ধরে গোয়েন্দা নজরদারীর পর অভিযান চালিয়ে আটক করা হয়। আসামীকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed