সিলেটে ছাত্রলীগ নেতা মওদুদ গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মওদুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর সাগরদিঘীরপারস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মওদুদ ওরফে আমিনুর রিয়াজ মওদুদ সিলেট মহানগর ছাত্রলীগের নির্বাহী সদস্য ও সিলেট সিটির ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক। নগরীর জল্লারপারস্থ ১০০ টু ৫০০-এর ব্যবসায়ী সোহেল আহমদের দায়ের করা প্রতারনা ও চাঁদাবাজির মামলায় {নং-৪৪(৫)১৭}তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে মওদুদের পিতা খলিলুর রহমান চাদাঁবাজি ও প্রতারনার অভিযোগ সম্পূর্ন অস্বীকার করে সাংবাদিকদের জানান, নগরীর সাগরদিঘীরপারস্থ বাসার দখল-মালিকানা নিয়ে মওদুদ পরিবারের সাথে বিরোধ ও দেওয়ানী আদালতে মামলা রয়েছে। এ বিরোধের জের ধরে সাজানো মামলায় মওদুদকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ মামলা নেয়া হয়েছে এবং মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় ছাত্রলীগ নেতা মওদুদকে গ্রেফতার করা হয়েছে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed