‘এক জাতীয় পরিচয়পত্রে ২০টি সিম রাখা যাবে’
বৈশাখী নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বাধিক ২০টি সিম রাখা যাবে।
বুধবার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ২০টির মধ্যে পাঁচটি প্রিপেইড ও বাকিগুলো পোস্টপেইড সিম রাখা যাবে। একটি এনআইডি দিয়ে এর বেশি সিম নিবন্ধন করা হলে তা বাতিল হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে তারানা হালিম বলেন, একটি এনআইডির বিপরীতে কয়টি সিম আছে, তা যাচাই-বাছাইয়ের জন্য ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্ল্যাটফর্ম’ এর কার্যক্রম আগামী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু হবে। পরবর্তী ১৮ ঘণ্টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি সিম বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, গত ৩০ মে পর্যন্ত যেসব সিম নিবন্ধন হয়েছে, তার তথ্য মোবাইল কোম্পানিগুলোর কাছে রয়েছে। একটি এনআইডির বিপরীতে হয়তো গ্রামীণ ২০টি, বাংলালিংক ২০টি এভাবে অনেক সিম নিতে পারেন। আমাদের কাছে এমন তথ্য নেই, আসলে একটি এনআইডির বিপরীতে কে কয়টি সিম নিয়েছেন।
তিনি বলেন, সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্ল্যাটফর্ম এর কার্যক্রম শেষ হলে আমরা বুঝতে পারব যে একজন মানুষ কতগুলো সিম নিয়েছেন। যদি ২০টির বেশি হয়, সেগুলো বন্ধ করার জন্য গ্রাহককে নোটিশ দেওয়া হবে, মোবাইলে মেসেজ দেওয়া হবে।
এর আগে প্রতিমন্ত্রী নিবন্ধিত সিম যাচাই-বাছাইয়ের জন্য ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্ল্যাটফর্ম’ কার্যক্রমের উদ্বোধন করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার ও বিটিআরসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার ইমদাদুল বারী।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed