অবিশ্বাস্য কম ভাড়ায় ইউএস-বাংলায় ঈদ ভ্রমণ
বৈশাখী নিউজ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা যাত্রীদের জন্য ভাড়ার ওপর আকর্ষণীয় মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে। এই সুযোগ ১৬ জুন থেকে ২৫ জুন এবং ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বজায় থাকবে।
১৬ থেকে ২৫ জুন পর্যন্ত সব রকম ট্যাক্স ও সারচার্জসহ রাজশাহী থেকে ঢাকা এবং ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত বরিশাল থেকে ঢাকা ভ্রমণ করার জন্য সর্বনিম্ন ১,৫৯৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২২ থেকে ২৫ জুন যশোর ও সৈয়দপুর থেকে ঢাকা ভ্রমণ করার জন্য ১,৯০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পুনরায় ঈদ পরবর্তী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত সবরকম ট্যাক্স ও সারচার্জসহ ঢাকা থেকে যশোর ও সৈয়দপুর ভ্রমণ করার জন্য ১,৯০০ টাকা এবং ঢাকা থেকে রাজশাহীর ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,৫৯৯ টাকা।
এদিকে ঈদ উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৫ জুন থেকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ঈদ পূর্ববর্তী ঢাকা থেকে যশোরে ১০টি, সৈয়দপুরে ৪টি, বরিশালে ২টি এবং রাজশাহীতে ১৪টি এবং ঈদ পরবর্তী যশোর থেকে ৩টি, সৈয়দপুর থেকে ১টি এবং রাজশাহী থেকে ৪টি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
অতিরিক্ত ফ্লাইট ছাড়াও সিডিউল অনুযায়ী প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি ও সিলেটে ১টি এবং সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করা হবে বরিশাল ও রাজশাহীতে।
বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৯ এবং ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া টিকেট রিজার্ভেশনের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ অফিসেও যোগাযোগ করা যেতে পারে।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed