Main Menu

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে ৬দিন ধরে ফেরী পারাপার বন্ধ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের কুশিয়ারা নদীতে ৬ দিন ধরে ফেরি পারাপার বন্ধ রয়েছে। যান্ত্রিক ক্রটির কারনে ফেরিচলাচল বন্ধ হয়েছে স্থানীয়রা জানিয়েছেন। এতে জনসাধারনকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ।

এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার সংলগ্ন কুশিয়ারা নদী পারাপারের একমাত্র ফেরীটি গত ৩ জুন থেকে যান্ত্রিক সমস্যা সৃষ্টি হওয়ায় ফেরীপারাপার বন্ধ হয়ে যায়। ফলে পাগলা জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে সরাসরি যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।

রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সুহেল আহমদ জানান, ফেরী চলাবন্ধ বন্ধ হয়ে পড়ায় মালামাল নিয়ে আসেেত খুবই কষ্টের শিকার হতে হচ্ছে। নদীর দক্ষিনপাড় থেকে ছোট নৌকাযোগে বাজারে মালামাল আনতে হয়। ফলে বাড়তি টাকা ব্যয় গুনতে হচ্ছে। গত ৬ দিনেও কর্তৃপক্ষ ফেরীর সদস্যা সমাধান করতে পারেনি।

রানীগঞ্জের ফেরীচলাচল বন্ধ হাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে স্থানীয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জানান, ফেরী পারাপার বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বলেছি।

সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) শফিকুল ইসলাম কে জানান, ফেরীর ইঞ্জিনে ক্রটি দেখা দেয়ায় এ সংকট দেখা দিয়েছে। দুই এক দিনে মধ্যে ফেরীর এ সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি।

Share





Related News

Comments are Closed