সড়ক দুর্ঘটনায় শাবি শিক্ষক মাজহারুল ইসলাম আহত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজে তাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।
পরে মাজহারুল ইসলামকে উদ্ধার করে নরসিংদী সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শংকামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী সাবেরা বেগম।
সাবেরা বেগম বলেন, সকালে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরব ব্রিজে তিনি দুর্ঘটনার শিকার হন। ভৈরব ব্রিজের টোল প্লাজা পার হওয়ার পর মাজহারকে বহনকারী টয়োটা করোলা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিরাপত্তা রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাজহার মাথা, পাজর ও হাতে আঘাত পান। তার ড্রাইভারও পায়ে আঘাত পেয়েছেন।
ঘটনার পরপরই তাদেরকে দ্রুত নরসিংদী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে দু’জনেই আশংকামুক্ত রয়েছেন বলে জানান তিনি।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed