রাবিতে ভর্তি পরীক্ষা ২২-২৬ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২২-২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনের যোগ্যতা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার নিয়ম বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এখানে ভর্তি পরীক্ষার্থীদের আবেদনের যোগ্যতা, নিয়মাবলী বিষয়গুলো এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর অনেকটা নির্ভর করে। এজন্য এইচএসসি পরীক্ষার ফলাফলের পরেই আমরা এসব বিষয়ে সিদ্ধান্ত নেব বলে জানান তিনি।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed