Main Menu

উগান্ডার ৩৯ বয়সী নারীর ৩৮ সন্তান!

বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণত সব দম্পতি চান তাদের ঘরে একটি কিংবা দু’টি সন্তান থাকুক। কিন্তু একসঙ্গে ৩৮ সন্তান? কেউ না চাইলেও উগান্ডার মরিয়াম নাবাটানজি’র ঠিকই রয়েছে ৩৮টি সন্তান। ৩৯ বছর বয়সী এই নারীর সন্তানদের পিতাও কিন্তু একজনই।

মাত্র ১৩ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন মরিয়াম। বিয়ের পর থেকেই সন্তান জন্মদান শুরু করেন তিনি। মোট ৪৪টি সন্তানের জন্ম দিলেও বর্তমানে তার রয়েছে ৩৮টি সন্তান। বাকি ৬ সন্তানকে হারিয়েছেন তিনি।

উগান্ডার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই নারী কখনও কখনও একের অধিক সন্তানও জন্ম দিয়েছেন। মরিয়ামের সবচেয়ে ছোট বাচ্চার বয়স ৬ মাস আর সবার বড়টির ২৩ বছর চলছে।

মরিয়াম প্রথম মা হয়ে একসঙ্গে ৪ জোড়া (৮ সন্তান) জমজ বাচ্চার জন্ম দিয়েছিলেন। এরপর দুশ্চিন্তা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন এভাবে একের অধিক সন্তান গর্ভে আসলে তো বাঁচাটাই মুশকিল হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, চিকিৎসক তাকে কোনো সাহায্যই করতে পারেনি।

ফলে এরপর একের পর এক সন্তান জন্ম দিয়ে গেছেন মরিয়াম। তার প্রতিটি সন্তানই কিন্তু সুস্থ সবল। এত সন্তান জন্ম দিয়ে মরিয়ামেরও স্বাস্থ্য ভেঙ্গে যায়নি। বরং উল্টোটিই ঘটেছে। সত্যি.. কত বিচিত্র এই জগত!

ভিডিও দেখুন-

Share





Related News

Comments are Closed