কসবায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইব্রাহিম মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। উপজেলায় গোপিনাথপুর ইউনিয়নের চণ্ডিদ্বার গ্রামে মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম একই উপজেলার লতুয়ামোড়া গ্রামের মৃত সমরাজ মিয়ার ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, রাতে কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লতুয়ামোড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ইব্রাহিমের স্ত্রী রেনুয়ারা বেগমকে আটক করে। তাকে নিয়ে থানায় আসার পথে চণ্ডিদ্বার গ্রামের একটি সড়কে ইব্রাহিম তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ইব্রাহিম ধারালো দা দিয়ে এসআই রফিকুলের মাথায় কোপ দেন। একপর্যায়ে ইব্রাহিম ও তার সহযোগীরা রেনুয়ারাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, ইব্রাহিম তার সহযোগীদের গুলিতেই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড কার্তুজ, তিনটি রামদা ও একটি দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর লতুয়ামোড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed