হাফিজ নোমান আর নেই, জানাযা আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী হযরত গোলাবশাহ (রঃ) ইমামবাড়ী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান আলহাজ্ব হাফিজ ক্বারী আল্লামা নোমান আহমদ চৌধুরী আর নেই।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
আজ বুধবার বেলা আড়াইটায় ইমামবাড়ী ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানাযায় সর্বস্তরের মুসল্লিতের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
প্রবীণ এই আলেম ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড ও লতিফিয়া ক্বারী সোসাইটি বিয়ানিবাজার উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সভাপতির দায়িত্বে ছিলেন।
শোক প্রকাশ: প্রবীণ আলেম হাফিজ নোমান আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি।
এক শোক বার্তায় বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি মরহুম হাফিজ নোমান আহমদ এর রোহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed