শঙ্কামুক্ত হেফাজত আমির আল্লামা শফী
বৈশাখী নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী এখন সম্পূন্ন শঙ্কামুক্ত রয়েছেন। ডাক্তাররা তার সমস্যা চিহ্নিত করতে পেরেছেন। তারা আশা করছেন মোটামুটি কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবেন।
বুধবার হেফাজত ইসলামের আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘হুজুরের অবস্থা এখন অনেকটা ভালোর দিকে। তারা বলেছেন গুরুতর কিছু না। হুজুরের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কিছু নেই। তিনি এখন আশঙ্কামুক্ত।’
শারীরিক অবস্থার অবনতি ঘটায় চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে মঙ্গলবার বিকেল চারটায় তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
বর্তমানে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সরওয়ারে আলম এবং নিউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নূরুল হুদার তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
গত ১ জুন হেফাজত আমিরকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে আনার তিন দিনের মাথায় শারীরিক অবস্থার অবনতি ও ফের ফুসফুসে পানি জমে শ্বাস কষ্ট দেখা দেয়। ফলে তাকে আবারো তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপরই আরো উন্নত চিকিৎসার জন্য আল্লামা শফীকে ঢাকায় আনার প্রক্রিয়া শুরু হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed