ইইউ’র হাইরিস্ক কান্ট্রির তালিকায় বাংলাদেশ, কার্গো ফ্লাইটে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অন্তর্র্ভুক্ত করে রপ্তানি পণ্যবাহী বিমানের কার্গো ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত ১ জুন থেকে এটি কার্যকর হয়েছে বলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সূত্র জানিয়েছে।
সিএএবি সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীর সঙ্গে গত ৪ জুন সোমবার বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের এ নিষেধাজ্ঞার কথা জানান।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। বাংলাদেশের সঙ্গে কুয়েত, সোমালিয়া, মিশর ও ইয়েমেনকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত করেছে ইইউ।
এর ফলে বাংলাদেশ থেকে কোনো কার্গো সরাসরি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারবে না। যে কারণে বাংলাদেশ থেকে ইইউভুক্ত দেশে পণ্য পাঠাতে তৃতীয় দেশে নিরাপত্তা তল্লাশি বা স্ক্যান করাতে হবে।
এর আগে গত বছর নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও জার্মানি।
ব্যবসায়ীরা বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে বছরে ৩০ হাজার চারশ’ কোটি টাকার রপ্তানিপণ্য হুমকির মুখে পড়েছে। এতে দেশের ভাবমূর্তি ব্যাহত হবে। বিমানের ব্যবসায় ধস নামতে পারে। কার্গো পরিবহনে উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed