কালিগঞ্জে একই দড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নুরুল আমিন মোড়ল (৪৫) ও জাহেদা খাতুন (৪০) নামে এক দম্পতি একই সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামে নিজ বাড়ির পাশে একটি জামরুল গাছে রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কার জায়েদুল হক জানান, তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই দম্পতির দুই ছেলে এক মেয়ে রয়েছে। এর মধ্যে এক ছেলে মানসিক প্রতিবন্দি এবং মেয়েটির বিয়ে হয়ে গেছে।
তবে কি কারণে এই দম্পতি আত্মহত্যা করেছেন পুলিশ ও এলাকাবাসি তা বলতে পারছে না।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed