তাহিরপুর থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশ কর্তৃক নিরীহ জনগণের ওপর নির্বিচারে গুলি ও লাঠিচার্জের ঘটনায় এসআই রফিক সহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার।
রোববার (৪ জুন) রাতে এ আদেশ তাহিরপুর থানায় পৌঁছেছে বলে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর নিশ্চিত করেছেন।
অভিযুক্ত এসআই রফিকুল ইসলামকে সুনামগঞ্জ জেলার দূর্গম হাওর বেষ্টিত মধ্যনগর থানায় ও কনস্টেবল আবুল কাশেম, কনকন দাস ও শ্যামল সিনহা কে সুনামগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার তাহিরপুর বাজারে দুই ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে বাজারে আসা নিরীহ জনগণের উপর পুলিশ মারমুখী আচরণ ও গুলিবর্ষণ করে। এসময় পুলিশের গুলি ও লাঠির আঘাতে এক শিশু ও নারী গুলিবিদ্ধসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় তাদের তাহিরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed