মৌলভীবাজার শহরে টমটম চলাচলে বাঁধা নেই
মৌলভীবাজার প্রতিনিধি: শ্রমিকদের আন্দোলনের মুখে মৌলভীবাজার পৌর শহরে টমটম চালানোর উপর থেকে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন।
৪ জুন রোববার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা যায়, গত ১ জুন থেকে মৌলভীবাজার পৌর শহরে সিএনজি চালিত অটোরিক্সা টেম্পো চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ প্রশাসন। নিষেধাজ্ঞার প্রতিবাদে শ্রমিকরা গত ৩১ মে থেকে শহরে মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে আসছে।
মডেল থানা পুলিশ জানায়, যৌথ বৈঠকে শ্রমিকদের শর্ত দেয়া হয়েছে যানজট নিরসন করতে শহরের সেন্ট্রাল রোডে টমটম চালানো বন্ধ রাখতে হবে। সভায় টমটমের ড্রাইভারদের লাইসেন্স করা, রেজিষ্ট্রেশন বিহীন গাড়ির রেজিষ্ট্রেশন করা এবং শ্রমিকদের জন্য সংগঠনের পক্ষ থেকে পরিচয় পত্র করে দেয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সুহেল আহমদ ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর হক সেলিম বিষয়টি নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed