মনু নদীর বাঁধে ভাঙ্গন, রাজনগরে পাঁচ গ্রাম প্লাবিত
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েক দিনের ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মনু নদীর প্রতিরক্ষা বাধের তিনটি ভাঙ্গন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে সাত হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, নদীর বাঁধে দু’টি স্থানে ভাঙ্গন দেখা দিলে কোনাগাঁও গ্রামের ভূমিহীন এলাকায় বানের পানি প্রবেশ করে শতাধিক বাড়ির রাস্তাঘাট ক্ষেতের মাঠ পানিতে তলিয়ে গেছে।
এদিকে, রোববার রাত দশটার দিকে উজিরপুর গ্রামের জমির আলী জানান, উজিরপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদীর প্রতিরক্ষা বাধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করলে এলাকার কান্দির কুল, হরিপাশা, উজিরপুর, একামধু এ চারটি গ্রামের রাস্তাঘাট ও বাড়ি ঘর বানের পানিতে তলিয়েছে। ৬/৭ হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে।
কোনাগাঁও গ্রামের ফয়জুল ইসলাম জানান, রাতে কোনাগাঁও আহাদ মিয়ার বাড়ির কাছে আরেকটি ভাঙ্গন দেখা দিয়েছে। এ ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে কোনাগাঁও গ্রাম প্লাবিত হয়েছে।
টেংরা ইউনিয়ন পরিষদের মেম্বার শাহেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হঠাৎ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। আরো ঝুঁকিপূর্ণ কয়েকটি স্থান রয়েছে। যেকোন সময় বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি জানান, হঠাৎ নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু এলাকা প্লাবিত হয়েছে। লোকজন আপাতত বাঁধে আশ্রয় নিয়েছে। আশপাশের বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed