Main Menu

খুশি কবির ও ইমরানের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে এবার মানবাধিকার কর্মী খুশি কবীর ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চকবাজারের এক ব্যবসায়ী।

রোববার (৪ জুন) ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী হাজী মোহাম্মদ বাদল।

মামলায় ইমরান ও খুশী কবির ছাড়াও আরও দেড় শতাধিক জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে। এতে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে।

Share





Related News

Comments are Closed