Main Menu

চুনারুঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে মাহফুজ মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মাহফুজ গণশ্যামপুর গ্রামের (লস্করবাড়ি) হাজি মো. কালা মিয়ার ছেলে।
রোববার (৪ জুন) সকাল নয়টায় উপজেলার গণশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মাহফুজ কোন প্রয়োজনে ঘর থেকে বেড় হন। এসময় প্রচন্ড বৃষ্টির মাঝে আকস্মিক বজ্রপাতে মাহফুজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে দায়ীত্বরত ডা. বজলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই সময়ে বজ্রপাতে উপজেলার গণকিরপাড় গ্রামে নারীসহ ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed