Main Menu

শ্রীমঙ্গলে প্রতিবেশীর হামলায় একজন খুন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পল্লীতে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আছকির মিয়া নামের একজন খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁও গ্রামে। নিহত আছকির মিয়া ওই গ্রামের মৃত মনছব উল্লাহর পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আছকির মিয়ার মেয়ে গরুকে ঘাস খাওয়ানোর সময় তার সাথে পাশের বাড়ীর শরীফ মিয়া ও তার পুত্র সুমন মিয়ার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ মিয়া ও তার পুত্র সুমন মিয়া পাশেই আছকির মিয়ার বাড়ীতে গিয়ে তার সাথে ঝগড়ায় লিপ্ত হয় এবং বাপ পুত্র মিলে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Share





Related News

Comments are Closed