যক্ষায় বিনামূল্যে সেবা দেবে পার্কভিউ হাসপাতাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে এখন থেকে যক্ষা রোগীদেরকে বিনামূল্যে যক্ষা সংক্রান্ত সেবা দেয়া হবে। রোগীদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র, ডটস কর্নার চালু করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর মহাসচিব ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী (দুলাল) শনিবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কর্নারের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সচেতনতা ও উপযুক্ত চিকিৎসা গ্রহণের মাধ্যমে আমরা যক্ষা রোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা: মো: ইসমাঈল ফারুক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়।
উল্লেখ্য ডটস কর্নারের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীণ ২, ১২, ১৩ ও ১৪ নং ওয়ার্ডের যক্ষা আক্রান্ত রোগীরা বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন। একই সাথে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে আগত ও ভর্তিকৃত রোগীরাও বিনামূল্যে যক্ষা সংক্রান্ত সেবা লাভ করতে পারবেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার. নতুন আক্রান্ত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ছলিমা বেগমRead More
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭১
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যুRead More



Comments are Closed