নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০
ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইগ্রামে পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সবুর আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত যুবক ঐ গ্রামের মৃত তকদির আলীল ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার মসজিদের জমি নিয়ে সদর ইউনিয়নের সাবেক সদস্য ফরজ আলী’র ছেলের সাথে গ্রামের অপর পক্ষের আব্দুল বারিক পক্ষের ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এনিয়ে ঐদিন বিকেল দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে চার জন আহত হন। পরে সেখানে থানা পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ রোধ করা হয়। এলাকায় প্রভাব বিস্তার ও গতকালের সংঘর্ষের জেরে আবারও উভয় পক্ষ হাকডাক দিয়ে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষের এক পর্যায়ে সবুর আলীসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে তিন পুলিশ কনস্টেবলও আহত হন। গুরুত্বর আহত সবুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকী আহতদের নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ওসমানী হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করছেন। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ ঘটনাস্থলে ২৩ রাউন্ড গুলি ছুড়ে । এ ঘটনায় দুই ব্যক্তিতে আটক করেছেন বলে জানান ওসি।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed