ওসমানী মেডিকেল কলোনীতে বজ্রপাতে ৪টি বাসা পুড়ে ছাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রিকাবীবাজারের পুরাতন মেডিকেল কলোনীতে শনিবার ভোরে বজ্রপাতে সৃস্ট অগ্নিকান্ডে ৪টি বাসা পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। বজ্রপাতের কারণে গ্যাস রাইজার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকান্ডে কলোনীর বাসিন্দা আতাউর রহমান খান, এনামুল হক চৌধুরী, রাজেশ রঞ্জন দাস এবং আব্দুস সবুরের বাসার মালামাল পুড়ে গেছে। তারা সবাই ওসমানী মেডিকেল কলেজের স্টাফ।
শনিবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে সৃষ্ট এ অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দ্বীন মনি শর্মার নেতৃত্বে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা ওই চারটি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস এ বাসা থেকে ২৪ জনকে উদ্ধার করে। এ ঘটনায় এসব বাসার কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed