জৈন্তাপুর থানার চার পুলিশ সদস্য বরখাস্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থানা হাজতে আসামি মৃত্যুর ঘটনায় চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) তাদের বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।
বরখাস্তকৃতরা হচ্ছেন- এসআই শফিকুর রহমান, এএসআই জয়নাল আবেদিন, কনস্টেবল আক্কাস আলী ও নান্টু চাকমা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে, ওই ঘটনায় নিহত নজরুল ইসলাম বাবুর মা রোকেয়া বেগম জৈন্তাপুর থানার ওসিসহ ১১ জনের বিরুদ্ধে সিলেট আদালতে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে জৈন্তাপুর থানার ওসি মো. সফিউল কবীরকে। একই থানার এসআই শফিকুর রহমান, এএসআই হুমায়ুন, এএসআই জয়নাল, কনস্টেবল আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে।
এছাড়া মামলায় নিহত নজরুল ইসলাম বাবুর স্ত্রী উপজেলার উমনপুর এলাকার নাছরিন ফাতেমা, আব্দুল হান্নান, নোমান আহমদ, শাহরিয়ার মাহমুদ কেত, নাজমূল হোসেন ও মইনুল ইসলামকেও আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ লালা জানান, নজরুল ইসলাম বাবুর মা বাদী হয়ে জৈন্তাপুর থানার ওসিসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৯ মে রাতে জৈন্তাপুর থানা হাজতে নারী নির্যাতন মামলার আসামি নজরুল ইসলাম বাবুর মৃত্যু হয়। তবে পুলিশের দাবি বাবু আত্মহত্যা করে। ময়না তদন্ত প্রতিবেদনেও বলা হয় গলায় ফাঁস লাগায় তার মৃত্যু হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed