বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারে হোসাইন আহমদ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হোসাইন আহমদ (২৬) বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াগ্রামের মৃত লাল মিয়ার পুত্র।
তার পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন ধরে হোসাইন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। বৃহস্পতিবার (০১ জুন) সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজনের সন্দেহ হলে দরজা খুলে ফ্যানের সাথে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান।
এরপর বিয়ানীবাজার থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক অপু দাশ গুপ্ত জানান, আমরা ধারণা করছি মানসিক চাপে হয়ত ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed