Main Menu

কোম্পানীগঞ্জে তিন সন্তানের জননীর আত্মহনন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের দলইরগাঁও গ্রামে তিন সন্তানের জননী রুমানা (২৪) আত্মহনন করেছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বামী মফিজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
রুমানার বাবার বাড়ি উপজেলার বর্ণি গ্রামে। তার বাবার নাম আতাউর রহমান। ২০১১ সালে রুমানার সাথে মফিজুল ইসলামের বিয়ে হয়। এরপর তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার এস আই রফিকের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

Share





Related News

Comments are Closed